একনেকে ৮ প্রকল্প অনুমোদন

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ৮:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ অপরাহ্ণ

aknekkkkআটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক-এর বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল জানান, একনেক বৈঠকে ১ হাজার ৫৭৬ কোটি ৩২ লাখ টাকা ব্যয়ে ৮ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন (জিওবি) ১ হাজার ৫৬০ কোটি ৮২ লাখ এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৫ কোটি ৫০ লাখ টাকা ব্যয় করা হবে।

অনুমোদিত প্রকল্পগুলো হলো- ৯৯৬ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে জেলা সড়ক উন্নয়ন প্রকল্প। তেজগাঁও-এ বিসিকের বহুতল বিশিষ্ট ভবন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৬২ কোটি টাকা। রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করতে ব্যয় ধরা হয়েছে ৭৩ কোটি ৪২ লাখ টাকা। ৩৮ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে পুলিশ বিভাগের ৫০টি সার্কেল এএসপির অফিস কাম বাসভবন নির্মাণ (প্রথম পযায়ে ২৫টি) নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। চট্টগ্রামস্থ পারকি ও পতেঙ্গায় পর্যটন সুবিধাদি প্রবর্তন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৬১ লাখ টাকা।

উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র স্থাপন (ইউএলডিসি, ৩য় পর্যায়) সংশোধিত প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১৩১ কোটি ১৫ লাখ টাকা। এর আগে প্রকল্পটির ব্যয় ছিল ৭৩ কোটি ৫৮ লাখ টাকা।

সার পরীক্ষাগার ও গবেষণা কেন্দ্র স্থাপন নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ৪৪ কোটি ৫১ লাখ টাকা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও পাশ্ববর্তী এলাকা সংরক্ষণের লক্ষ্যে পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ নামে একটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৮০ কোটি ৬৮ লাখ টাকা।
প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G