বজ্রপাতে ৩ জনের মৃত্যু

প্রকাশঃ জুন ১০, ২০১৫ সময়ঃ ১১:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিনিধি:

BOJROPATসাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার তিন গ্রামে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার তারানিপুর গ্রামের মনজেল গাজীর ছেলে আব্দুল হামিদ গাজী (৪৫), পাতড়াখোলা গ্রামের ওয়াজেদ আলীর স্ত্রী সাজিদা খাতুন (৪২) ও পরাণপুর গ্রামের নবাব গাজীর ছেলে জিয়াদ গাজী (৬০)।

স্থানীয় সূত্র জানায়, সকালের দিকে উপজেলার তিন গ্রামে একই সময়ে বজ্রপাতে তিন জনের মৃত্যু হয়েছে। তারানিপুর গ্রামের আব্দুল হামিদ রাতে তার চিংড়ি ঘের পাহারা শেষে সকালের দিকে বাড়ি ফিরছিল। এসময় বজ্রপাত হলে তার মৃত্যু হয়। এছাড়া পাতড়াখোলায় ঘরে শুয়ে থাকা অবস্থায় এক নারী ও  পরাণপুরে বাড়ির সামনে কাজ করার সময় আরো একজন মারা যান।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G