কাল আদালতে যাচ্ছেন খালেদা

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ২:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

khalজিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজিরা দিতে বেগম খালেদা জিয়া বৃহস্পতিবার বকশীবাজারে অবস্থিত অস্থায়ী আদালতে যাবেন।

বুধবার খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেগম খালেদা জিয়া আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আদালতে হাজিরা দিতে আগামীকাল বৃহস্পতিবার বকশীবাজারে যাবেন। সেখানে তার উপস্থিতিতে দুর্নীতির দুই মামলার শুনানি অনুষ্ঠিত হওয়ার দিন ধার্য রয়েছে।

গত ২৫ মে খালেদা জিয়া একই আদালতে হাজিরা দিয়েছেন। ওই দিন খালেদার আইনজীবীরা শুনানির জন্য যে প্রস্তুতির দরকার, তা ছিলনা মর্মে একটি আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে বিচারক ১৮ জুন পরবর্তী শুনানির দিন ধার্য করেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির ওই দুই মামলার বিচারিক কার্যক্রম চলছে বকশীবাজারের কারা প্যারেড গ্রাউন্ডে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে।

২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়।

অন্যদিকে, ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। মামলায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ আনা হয়।

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G