খরার কবলে উত্তর কোরিয়া

প্রকাশঃ জুন ১৭, ২০১৫ সময়ঃ ৪:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৩৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

AAP_Kiউত্তর কোরিয়া শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খরার কারণে দেশটিতে খাদ্য সংকটের আশংকা দেখা দিয়েছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) জানাচ্ছে দেশটির প্রধান প্রধান ধান উৎপাদনকারী চারটি প্রদেশ এই খরায় মারাত্মক ক্ষতির মুখে পড়েছে।

খরার কারণে দেশটির দক্ষিণ ও উত্তর হোয়াংহে, দক্ষিণ পিয়ংগান এবং দক্ষিণ হামজিয়ং প্রদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রদেশের ৩০ শতাংশেরও বেশি ধান খরার কারণে নষ্ট হয়ে গেছে। এর আগে ১৯৯০ সালে দেশটিতে একবার খরা দেখা দিয়েছিল। সেসময় শত শত লোক মারা গিয়েছিল।

সংবাদ মাধ্যম বিবিসি বলছে, দেশটিতে এই সময়ে যে খরা দেখা দিয়েছে তা অপ্রত্যাশিত ছিল। ইতোমধ্যেই উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির একটি খামার পরিদর্শন করেছেন।

বিশ্ব খাদ্য সংস্থা বলছে, উত্তর কোরিয়া প্রতিনিয়তই খাদ্য সংকটের মুখোমুখি হচ্ছে। বর্তমানে দেশটির এক-তৃতীয়াংশ শিশু অপুষ্টিতে ভুগছে। ৩০ বছরের ইতিহাসে গতবছর দেশটিতে সবচেয়ে কম বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G