ইয়েমেনে মসজিদে বিস্ফোরণে নিহত ২৩

প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ৭:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

sana_171282062ইয়েমেনের রাজধানী সানার কয়েকটি মসজিদে সিরিজ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

ইসলামিক স্টেট এসব হামলার দায় স্বীকার করেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বুধবার সানার তিনটি মসজিদ এবং হুতি বিদ্রোহীদের সদরদপ্তরে হামলা চালানো হয়েছে।

সানার একজন নিরাপত্তা কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের রাজনৈতিক সদরদপ্তরসহ জিরাফ শহরের হাসুশ মসজিদ, জিরা শহরের কিবসি মসজিদ এবং কুবাত আল-খাদরা মসজিদকে লক্ষ্য করে গাড়িবোমা হামলা চালানো হয়েছে।

গত মার্চে ইসলামিক স্টেটের জঙ্গিরা হুতি বিদ্রোহীদের বেশ কয়েকটি আস্তানায় হামলা চালিয়েছিলো। এতে ১৩০ জনের প্রাণহানি ঘটে। পবিত্র রমজান মাস শুরু হওয়ার আগ মুহূর্তে এই হামলা চালানো হলো।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G