আসনের চেয়ে শিক্ষার্থী বেশী

প্রকাশঃ জুন ১৮, ২০১৫ সময়ঃ ১১:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক:

1414161352ঢাকায় শুরু হয়েছে কোচিং বাণিজ্য! প্রতিবছর এইস.এস.সি  পরীক্ষার পর শুরু হয় এই বাণিজ্য।কোচিং সেন্টার গুলোর হিসাব অনুযায়ী দেখা যায় যে , পাবলিক বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যার চেয়ে তাদের কোচিং সেন্টার থেকে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা বেশী!

এছাড়া তিন চারটি কোচিং সেন্টারের প্রসপেক্টাসে   ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই মেধাক্রমে চান্স পাওয়া বেশ কয়েকজন শিক্ষার্থীর ছবি ও পরিচয় দেখা যায়। তাহলে কি তারা তিন চারটি কোচিং সেন্টারেই ক্লাস করেছে!

কোচিং সেন্টারের এমন বাণিজ্য নিয়ে প্রতিবছরই শিক্ষামন্ত্রী ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা নানাধরণের পদক্ষেপের কথা বললেও এসব প্রতিষ্ঠান বন্ধে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

একাধিক কোচিং সেন্টারের দাবি গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদে মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের প্রথম বিশজনের মধ্যে আটজনই তাদের সেন্টারের ছাত্র।এমন প্রচারণার কারনেই প্রতিবছর হাজার হাজার ছাত্র ছাত্রীকে হতে হচ্ছে প্রতারণার শিকার ।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G