রূপালী ব্যাংকের দেড় কোটি টাকা চুরি, আটক ৫

প্রকাশঃ জানুয়ারি ১১, ২০১৫ সময়ঃ ১:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৯ অপরাহ্ণ
রূপালী ব্যাংকের দেড় কোটি টাকা চুরি, আটক ৫

ফরিদপুর শহরের নিলটুলী এলাকার রূপালী ব্যাংকের করপোরেট শাখা থেকে ভোল্ট খুলে দেড় কোটি টাকা চুরি হয়েছে।

এ ঘটনায় পুলিশ রূপালী ব্যাংকের এক কর্মচারী, প্রহরি ও তিন আনসার সদস্যসহ পাঁচজনকে  সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে তাদের নাম জানা যায়নি।

রোববার দেড় কোটি টাকা চুরি ঘটনার জানাজানির পর পুলিশ ও কর্মকর্তারা কোনো সাংবাদিককে ব্যাংকে ঢুকতে দেয়নি। এসময় কিভাবে টাকা চুরি হয়েছে পুলিশ বা ব্যাংকের কোনো কর্মকর্তা কাউকে কিছু জানাতে অপারগতা প্রকাশ করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, পরপর দুই সাপ্তাহিক ছুটির পর রোববার ব্যাংক খোলার পর ভোল্ট খোলা পাওয়া গেছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ভোল্ট থেকে প্রায় দেড় কোটি টাকা খোয়া গেছে।

গ্রাহকরা জানান, সকাল ১০টার দিকে ব্যাংকে টাকা তুলতে গেলে প্রথমে কম্পিউটার হ্যাক হয়েছে, লেনদেনে সমস্য হচ্ছে বলে জানানো হলেও টাকা দেয়া হয়নি। পরে জানা যায়, ব্যাংকের ভোল্টে কোনো টাকা নেই।

খবর পেয়ে সাংবাদিকরা সেখানে গেলে তাদের কাউকে ব্যাংকের ভেতরে ঢুকতে দেয়নি।

রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক অশোক কুমার সিংহ রায় জানান, ঘটনাটি পরে সাংবাদিকদের জানানো হবে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G