৪ কেজি স্বর্ণসহ আটক ১

প্রকাশঃ জুন ১৯, ২০১৫ সময়ঃ ৫:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

golllllহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি স্বর্ণসহ এক যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার সকালে বিমানবন্দরের রাউন্ড গ্রাউন্ড এরিয়া থেকে মিজানুর রহমানকে (৪০) আটক করা হয় বলে জানিয়েছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। মিজানুর রহমানের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

সকাল ১১টায় মালয়েশিয়ার এমএইচ-১০২ নম্বর ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় যাত্রী মিজানুর রহমানকে আটক করে তার কাছ থেকে স্বর্ণের চারটি বার জব্দ করা হয়। প্রত্যেকটি বারের ওজন এক কেজি করে বলে জানান কতৃপক্ষ।

 

প্রতিক্ষণ/এডি/নূর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G