শাহবাগে বাসে বোমা নিক্ষেপ: চালক দগ্ধ

প্রকাশঃ জানুয়ারি ১৯, ২০১৫ সময়ঃ ১০:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sahbag agunরাজধানীর শাহবাগে একটি বাসকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করেছে অবরোধ সমর্থকরা। এতে গুরুতরভাবে দগ্ধ হয়েছেন বাসটির চালক রাশিদুল ইসলাম রাশেদ।

সোমবার রাত ৮টার দিকে বোমা নিক্ষেপের এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বোমা বিস্ফোরিত হয়ে বাসে আগুন লাগলে চালক রাশেদ বাস থেকে নামতে গিয়ে গুরুতরভাবে দগ্ধ হন। তাকে তৎক্ষনাৎ ঢাকা মেডিকেলে নেয়া হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন রাশেদের স্প্লিন্টার ইনজুরি হয়েছে।

এদিকে, একই সময়ে চকবাজার থানার ওসি আজিজুল হক জানিয়েছেন, পশ্চিম ইসলামবাগ এলাকার একটি গলিতে দুর্বৃত্তদের ছোড়া ককটেলে গুরুতর জখম হয়েছেন আব্দুস সামাদ নামের এক চা বিক্রেতা। সে এখন ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।

প্রতিক্ষণ/এডি/বাবলু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G