আজ কেমন যাবে: ২৪ জুন
প্রতিক্ষণ ডেস্ক
আজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।
মেষ (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রতিভার দাম দিলে নিজেও মূল্যায়িত হবেন যথার্থ। বন্ধুমহলে আপনার নামডাক ভিন্নভাবে ফুটতে শুরু করেছে। ভালোবাসার মানুষটির কাছে পাবেন নতুন সম্মান। কর্মক্ষেত্রে অনুকরণীয় হবেন। উপরি বসের কাছে কোনো কাজের পরিকল্পনা ভাগাভাগি করতে হতে পারে। আপনার হাতে আজ কারো ভীষণ রকমের উপকার হবে।
বৃষ (২১ এপ্রিল – ২১ মে)
দিনের শেষ ভাগে কোনো ভাবনা এসে জুটতে পারে আপনার চিন্তাতে। আর্থিক সঙ্কট কমে গিয়ে আপনাকে এমন একটি অবস্থানে এনে ফেলবে যে আপনি খুশিতে আত্মহারা হয়ে যাবেন। কাউকে বিশ্বস্ত জ্ঞান করে সমস্ত কিছু ঢেলে দিবেন না। সতর্ক হন নতুন সম্পর্ক তৈরিতে। দিনটি অভিনব ভাবে আপনার মনে থেকে যাবে অনেক দিন। নতুন কিছু আসছে অপেক্ষায় থাকুন।
মিথুন (২২ মে – ২১ জুন)
শস্যদানায় ভরে যাবে গোলা। গোলা ভরে যাওয়ার দিন এখন না তবুও মনের গোলা ভরে যাবে অদ্ভুত কিছু প্রাপ্তিতে। দূরসম্পর্কের এক ভাই আপনাকে আজ শোনাবে অনেক পুরনো কোনো গল্প যার মাধ্যমে বুঝে যাবেন আপনার অতীত। আর্থিক অবস্থা উন্নত হবে কিছুদিনের মধ্যে। স্বস্তি আসবে কর্মক্ষেত্রে।
কর্কট (২২ জুন – ২২ জুলাই)
পাওয়া না পাওয়ার মাঝে আপনি পড়ে যাবেন আজ। কেউ আশা দিয়ে ঝুলিয়ে রাখার পর আজ সে আপনাকে প্রাপ্য বুঝিয়ে দিতে সমর্থ হবে। বিনোদনে ভরে যাবে আজকের মুহূর্ত। কর্মক্ষেত্রের কোনো কিছু মাথায় ঢুঁকবে না। এর আগে ব্যাবহার করেছেন এমন কোনো পদ্ধতি আজকেও কর্মক্ষেত্রে ব্যবহার করতে হবে।
সিংহ (২৩ জুলাই – ২৩ আগস্ট)
কমলা রঙের বস্তু থেকে দূরে, নীল রঙের বস্তুর যত কাছাকাছি পারা যায়, থাকুন। নতুবা অবেলায় পেট ভরে যাবে এবং নিমন্ত্রণে গিয়ে আর খেতে পারবেন না। শীতাতপ নিয়ন্ত্রিত এলাকা এড়িয়ে চলুন যাদের ঠাণ্ডার ধাত আছে। বৃষ্টিসহ সকল প্রকার প্রাকৃতিক প্রণোদনা আজ নিষিদ্ধ করা হলো। কাছের মানুষ আপনার দ্বারা অপমানিত হয়ে চলে যাবে। কিন্তু আপনাকে পোড়াবে বাকিটা রাত ।
কন্যা (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
আজ পিঁপড়ের আগে বৃষ্টির গন্ধ পাবেন। কিন্তু ভিজে যাওয়া এড়াতে পারবেন না ঘরছাড়া পাতিকাকের মতন। সুর দারুণ প্রণোদনা দিতে পারে। কর্মক্ষেত্রে কাজের চাপে জ্বর চলে আসতে পারে। স্বভাবজাত ধীরতার জন্যে নাকাল হতে পারেন। কিন্তু রাত যত ঘনাবে, জানবেন, আপনার সময় আসছে। কড়িযুগের পরের যুগ অনাহারীর। অপেক্ষায় থাকুন।
তুলা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ভালোবাসা পেতেও তেমন কাটখড় পোড়াতে হবে না, যেমনটা হতে পারে বলে ভেবেছিলেন। কর্মক্ষেত্রে বিগত কয়েকদিনের কাজের ফল আজ পেতে পারেন। তবে ফল যাই হোক হুঁশিয়ার থাকাই বাঞ্ছনীয়। আগামী কিছুদিন সামলে চললে সুখকর অনুভূতির দিয়ে দিন যাবে। কাছের কোনো বন্ধু ধার চাইতে এসে জোঁকের মতো সেঁটে থাকতে পারে। এক্ষেত্রে সিদ্ধান্ত আপনার।
বৃশ্চিক (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
অতিরিক্ত ভালোবাসা পেয়ে মন আজ সিক্ত হয়ে যাবে। গুরুস্থানীয় কেউ আপনাকে ডেকে পাঠাবে, দূরের কোনো ঘটনা আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। কর্মব্যস্ত একটি দিন কাটবে আপনার। প্রতিমুহূর্তে প্রাপ্তির সঙ্গে আপনার যে বোঝাপড়া হচ্ছে তার একটি কিনারা মিলতে পারে আজ। ভ্রমণে পাবেন প্রশান্তি।
ধনু (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
চোখ বন্ধ করে এগিয়ে যান, আপনার অর্থিক কষ্ট থাকবে বললেই চলে। আয়ের নতুন উৎস পেয়ে যাবেন সহজেই। দাম্পত্য জীবনে ঝঞ্ঝা কমে যাবে। সবচেয়ে ভালো হয় প্রিয় মানুষটিকে নিয়ে ছুটির দিনে দূরে কোথাও ঘুরতে গেলে। তরল পানীয় ব্যবসায়িদের ব্যবসা ভালো হবে। আপনার গ্রহ বলছে আজ কোনো সুসংবাদ পেতে যাচ্ছেন। বুদ্ধিমত্তা আর বিচক্ষণতাই আপনাকে পথ দেখাবে।
মকর (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কার সঙ্গে আজ দেখা হতে চলছে একটু ভাবুন, বিপদে জড়িয়ে যাচ্ছেন নাতো? বাড়ি থেকে বের হওয়ার আগে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছেন কি না দেখে নিন কেননা আজকে বারে বারে ভুলে যাবেন অনেক কিছুই। দ্রুত সাফল্য আসবে না, কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে বেশ খাতির হয়ে যাবে। প্রণয়ে আজ শান্তি। অর্থলাভে মন মজবে।
কুম্ভ (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
মাঝে মধ্যে আপনের চেয়ে পর ভালো। আজ এই কথার যথার্থতা প্রমাণ হবে। অফিসে নিজের প্রয়োজনের কথা নিজে বলাই ভালো। অন্যের মুখে মিষ্টি খেলে কোনো লাভ হয় না। এমন কোনো পদ্ধতি আবিষ্কার করুন যে পদ্ধতিতে আপনার জীবন আগামীকাল সকাল থেকে নতুনভাবে শুরু হবে। জীবনকে দিন নতুন এ সূচনা।
মীন (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
মীন রাশির জাতকের আজ জয় করবার দিন। প্রিয়জনের সঙ্গে অনেক দিনের মান অভিমানের পাহাড় গলবে। অফিসে হঠাৎ কোনো জয়ে আপনার চারপাশে অনেকের দেখা পাবেন। কিন্তু এটা তো জানেন যে, যেখানে মিষ্টি সেখানেই পিঁপড়া। তাই সুসময়ের বন্ধুদের চিনে নিন এবং দুঃসময়ের জন্য শিক্ষা গ্রহণ করুন। বিয়ে ঠিক হওয়ার সম্ভাবনা আছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর
























