সকল প্রতিষ্ঠানে বুধ ও বৃহস্পতিবার ছাত্রদলের ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:
আগামীকাল বুধ ও বৃহস্পতিবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। সোমবার রাতে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
বিবৃতিতে, সারাদেশে হত্যা, গুম, গ্রেফতার, শিক্ষাঙ্গনে ছাত্রলীগের অব্যাহত সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্বের প্রতিবাদে এবং ‘অবরুদ্ধ গণতন্ত্র’ পুনরুদ্ধার ও গণমানুষের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়।
প্রতিক্ষণ/এডি/বেলাল
























