বিমান দুর্ঘটনায় নিহত ৯

প্রকাশঃ জুন ২৬, ২০১৫ সময়ঃ ১২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক:

বিমানদক্ষিণ-পূর্ব আলস্কায় বৃহস্পতিবার সন্ধ্যায় প্রমোদতরীর যাত্রীবাহী একটি পর্যটক বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছে। খবর সিএনএনের।

বিমানটি পরিচালনাকারী প্রমেচ এয়ারের পক্ষ থেকে বলা হয়েছে, বিমানটিতে আট যাত্রী ও একজন চালক ছিলেন। দুর্ঘটনায় সবাই নিহত হয়েছেন।

কেচিকান এলাকার ২৫ মাইল উত্তরপূর্বে পর্বতাঞ্চলে ডিহেভিল্যান্ড ডিএইচসি-৩টি অটার বিমানটি বিধ্বস্ত হয়।

বিমানটি পর্যটকদের দর্শনীয় স্থান ঘুরে দেখানোর কাজে ব্যবহৃত হতো।

প্রতিক্ষণিএডি/নূর

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G