খালেদাকে নির্বাচনে অযোগ্য ঘোষণার নীলনকশা

প্রকাশঃ জুন ২৮, ২০১৫ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির বর্তমান মুখপাত্র আন্তর্bnp 1জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন,‘সরকার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করার নীলনকশা তৈরি করছে। কিন্তু সরকারের এই ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না।’

আজ রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।

আসাদুজ্জামান রিপন বলেন,‘বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের বাইরে রাখার জন্য সরকার নীলনকশা তৈরি করছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে যদি খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতে রায় দেয়া হয় সেটাও অবিচার করা হবে।’

আগামী নির্বাচনে খালেদা জিয়া বাদ পড়বেন- শনিবার জাতীয় সংসদে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর এই বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন,‘আমার জানামতে ইনু প্রকৌশলী ছিলেন, কিন্তু তিনি কবে জ্যোতিষ হলেন?’

লালবাগ কেল্লার দেয়াল ভেঙে গাড়ি পার্কিং করার জন্য স্থাপনা তৈরির ব্যাপারে তিনি বলেন, ‘লালবাগ কেল্লার দেয়াল ভেঙে বিদেশি পর্যটকদের জন্য গাড়ি পার্কিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা মনে করি, সরকার এই সিদ্ধান্ত নিয়ে লালবাগ কেল্লাকে ধ্বংস করতে চাচ্ছে।’

 প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G