বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার, পাইলট নিখোঁজ

প্রকাশঃ জুন ২৯, ২০১৫ সময়ঃ ৫:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে বিমানBiman2 বাহিনীর এফ-৭ নামের একটি জঙ্গি বিমান বিধ্বস্ত হওয়ার পর বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা গেছে। তবে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এখনো নিখোঁজ রয়েছেন।

কোস্টগার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহীদুল ইসলাম বলেন, ‘বিধ্বস্ত হওয়া বিমানটির ইঞ্জিন সনাক্ত করা গেছে। আমাদের উদ্ধারকারী জাহাজ সিজিএস তৌফিক বিমানের ভাঙা তিনটি অংশ উদ্ধার করেছে। বিকেল ৪টা পর্যন্ত পাইলট নিখোঁজ রয়েছেন।’

চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আলম বিষয়টি নিশ্চিত করে বলেন,‘ঘটনাস্থলে বিমান বাহিনী, নৌ বাহিনী, কোস্ট গার্ড ও বন্দর কর্তৃপক্ষের আলাদা টিম তল্লাশি চালাচ্ছে।ইতিমধ্যে বিমানের ইঞ্জিনের অবস্থান সনাক্ত করা গেছে। তবে বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ এখনো নিখোঁজ রয়েছেন।’

এর আগে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রতিক্ষণ/এডি/ফাহিম


আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G