আজ কেমন যাবে: ২ জুলাই

প্রকাশঃ জুলাই ২, ২০১৫ সময়ঃ ৮:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২২ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

thumbআজ কেমন যাবে আপনার দিনটি। জেনে নিন রাশিফল দেখে।

মেষ: (২১ মার্চ ২০ এপ্রিল) 
আজকের দিনে আটকে থাকা পাওনা ফেরত পেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সফলতা পাবেন। কিছুটা কমবে পারিবারিক সমস্যা। জাতিকাদের কোনো ধরনের বিতর্কের মধ্যে না যাওয়াই শ্রেয়।

বৃষ: (২১ এপ্রিল ২১ মে) 
কারও প্ররোচণায় ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ ও কাজ-কর্ম নিয়ে মন অস্থির থাকবে। জাতিকারা ন্যায্য কথা বলতে পারায় মানসিক কষ্ট লাঘবের যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ ক্ষীণ।

মিথুন: (২২মে ২১ জুন) 
কাছের জনের শুভ খবর পেতে পারেন। স্নেহভাজনদের কাছ থেকে দুঃখ পেতে পারেন। জাতিকারা উন্নতির সুযোগ পাবেন। প্রেমযোগ শুভ।

কর্কট: (২২ জুন ২২ জুলাই) 
প্রেম নিয়ে সমস্যায় মেজাজ হারাবেন না। জাতিকারা বন্ধুস্থানীয় কোনো ব্যক্তির বুদ্ধিতে উন্নতি করতে পারেন। শত্রুনাশের যোগ আছে। দাম্পত্য জীবনে সমস্যার যোগ আছে।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) 
বন্ধুর বুদ্ধির ভরসায় সমস্যা থেকে মুক্তির যোগ দেখা যাচ্ছে। সন্তানের শিক্ষা নিয়ে ব্যস্ত থাকবেন। জাতিকাদের উপর পারিবারিক আস্থা বাড়বে। নতুন দায়িত্ব পাওয়ার যোগ আছে। প্রেমযোগ শুভ।

কন্যা: (২৪ আগস্ট ২৩ সেপ্টেম্বর) 
সন্দেহের ফলে দাম্পত্য জীবনে মনোমালিন্যের সম্ভাবনা দেখা দেবে। পারিবারিক সমস্যা নিয়ে অভিভাবকদের সঙ্গে আলোচনা হতে পারে। জাতিকারা সহজেই পারিবারিক সমস্যার সমাধান করতে পারবেন। অধিক ব্যয় করার যোগ দেখা যাচ্ছে। প্রেমযোগ মঙ্গলময়।

তুলা: (২৪ সেপ্টেম্বর ২৩ অক্টোবর) 
প্রেম নিয়ে জটিলতার জেরে পড়াশোনায় ক্ষতির সম্ভাবনা আছে। আজকের দিনে পরিস্থিতি বুঝে মেপে কথা বলাই উচিত। জাতিকারা পারিবারিক কাজে দূরে যাত্রা করতে পারেন। অভিভাবকদের শরীর নিয়ে চিন্তায় থাকবেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর ২২ নভেম্বর) 
রাশিচক্রে গোচর শুভ হওয়ায় কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনার সফল হওয়ার যোগ আছে। পারিবারের সঙ্গে বিভিন্ন বিষয় মতবিরোধ হতে পারে। আঘাতের যোগ আছে। জাতিকাদের বন্ধুদের সঙ্গে কোনো প্রেমযোগ নেই।
ধনু: (২৩ নভেম্বর ২১ ডিসেম্বর) 
প্রেমের ক্ষেত্রে আরও ধৈর্য বজায় রাখতে হবে। কর্মক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তির মাধ্যমে সম্মানীত হওয়ার যোগ আছে। জাতিকারা শারীরিক সমস্যা নিয়ে ব্যস্ত থাকবেন। শিল্পীদের বিশেষ সুযোগ আসতে পারে।

মকর: (২২ ডিসেম্বর ২০ জানুয়ারি) 
অভিভাবকদের শরীর নিয়ে চিন্তা থাকবে। অর্থযোগ শুভ। জাতিকাদের ক্ষেত্রে অগ্রজসম কোনো ব্যক্তি সুখবর দিতে পারে। প্রতিভা বিকাশের যোগ আছে। প্রেমযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি ১৮ ফেব্রুয়ারি) 
প্রতিকূলতার মধ্যে লক্ষ্য স্থির রাখতে চেষ্টা করুন। দিনের শেষভাগে মানসিক আঘাত পাওয়ার যোগ আছে। জাতিকাদের নেওয়া উদ্যোগ অভিনন্দিত হবে। বাধা থাকলেও কাজে সফলতা আসবে। প্রেমযোগ শুভ।

মীন: (১৯ ফেব্রুয়ারি ২০ মার্চ) 
প্রেমযোগ সম্ভাবনাময়। দাম্পত্যযোগ শুভ। জাতিকারা আর্থিক দিকে স্বাবলম্বী হবেন। উদ্দেশ্যে সফল হওয়ার যোগ দেখা যাচ্ছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G