মায়ার মন্ত্রিত্বের সিদ্ধান্ত হাইকোর্ট দেবেন

প্রকাশঃ জুলাই ৩, ২০১৫ সময়ঃ ২:১১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

Dr.-kamalদুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার মন্ত্রিত্ব থাকছে কিনা সে ব্যাপারে হাইকোর্টই সঠিক সিদ্ধান্ত দেবেন বলে মন্তব্য করেছেন সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেন।

শুক্রবার রাজধানীর মহাখালীতে ব্রাক ইন সেন্টারে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, কেউই বিচারের ঊর্ধ্বে নন। মায়ার বিষয়টি এখন বিচারাধীন। তার মন্ত্রিত্ব থাকবে কি থাকবে না,এ বিষয়ে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন হাইকোর্ট। এ প্রশ্নের উত্তর জানতে হাইকোর্টের রায়ের জন্য অপেক্ষা করাই ভালো। কোর্টই জানাবেন,মায়ার জন্য সঠিক কী হবে।

প্রবীন এ আইনবিদ বলেন, আইন নিজের নিয়মে চলবে। ব্যক্তি পরিচয় আদালতকে প্রভাবিত করতে পারবে না।

প্রতিক্ষণ/এডি/ফাহিম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G