সিরিয়ায় ২৫ সৈন্যকে হত্যা

প্রকাশঃ জুলাই ৫, ২০১৫ সময়ঃ ১১:০২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

isসিরিয়ার প্রাচীন ঐতিহ্যবাহী শহর পালমিরাতে ২৫ জন সিরীয় সৈন্যকে গুলি করে হত্যা করেছে আইএস জঙ্গিরা। শনিবার দখলকৃত পালমিরার শহরের থিয়েটার মঞ্চে তাদের গুলি করে মারা হয়। এরপর এ হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, এই ২৫ সৈন্যকে আইএসের কিশোর সদস্যরা গুলি করে হত্যা করে। তাদের গুলি করে মারার সময় দর্শক সারিতে তখন অনেক তরুণ ও শিশুদের অবস্থান করতে দেখা যায়।

এর আগে আইএস জঙ্গিরা ২১ মে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য পালমিরা সিরিয়ার সৈন্যদের কাছ থেকে দখল করে নেয়। এই ঐতিহ্যবাহী প্রাচীন শহরটি সিরিয়ার রাজধানী দামাস্কাস থেকে ২১৫ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানাচ্ছে,, আইএসের তাকফিরি গ্রুপ মোট ২০০ জনকে হত্যা করেছে। এর মধ্যে সাধারণ মানুষও রয়েছেন। তারা ২৭ মে প্রথম পালমিরাতে হত্যাযজ্ঞ চালায়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G