গরু পেলো মরণোত্তর সম্মাননা !

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ১:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

big cowমানুষ তার কৃতিত্বের স্বীকৃতি পেয়ে থাকেন মৃত্যুর পর। কিন্তু কোনো পশুকে মৃত্যুর পর স্বীকৃতি দেওয়ার ঘটনা মনে হয় এটাই প্রথম। এমনই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে। পৃথিবীতে এই প্রথম একটি গরু পেয়েছে মরণোত্তর সম্মাননা। গরুটির মৃত্যুর পর গিনেজ রেকর্ডবুকে নামও উঠেছে!

ব্লুসম নামের ওই গরুটি তার প্রজাতির মধ্যে বিশ্বের সবচেয়ে লম্বা হিসেবে রেকর্ডবুকে ঢুকতে সক্ষম হয়েছে। মারা যাওয়ার সময় গরুটির উচ্চতা ছিল প্রায় ৭৫ ইঞ্চি (সোয়া ৬ ফুট)। গিনেস বুক কর্তৃপক্ষ বলেছেন, এটা ঠিক যে গরুটি বেঁচে থাকতে রেকর্ডবুকে তার নাম ওঠানো সম্ভব হয়নি। তবে মারা যাওয়ার পর তারা দায়িত্ব পালন করতে ভুল করেননি। এখন থেকে পৃথিবীর সবচেয়ে উঁচু গরু হিসেবে ব্লুসমের নামই লেখা থাকবে যতদিন নতুন কোনো গরু তাকে ছাড়িয়ে যেতে না পারে।

গাভীটির মালিক প্যাটি মিডস হ্যানসন এই রেকর্ডে ভীষণ খুশি। তিনি বলেন, ব্লুসম বেঁচে থাকলেও তার এই বিশ্বরেকর্ডের কথা সে বুঝতে পারত না। তারপরও গিনেসের মতো গ্রন্থে নাম ওঠায় তিনি খুশি। তার খামারে আরো অনেক উঁচু উঁচু গরু আছে বলে তিনি জানান। তবে ব্লুসমকে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা কারো নেই বলে উল্লেখ করেন তিনি।


আরো যা পড়তে পারেনঃ

##  বিখ্যাত ব্যক্তিদের মজার কিছু উক্তি

##  নাসার ক্যামেরায় ভিনগ্রহের যান! (ভিডিও)

##  একটানা দুই মাস ঘুমিয়ে রেকর্ড!

##  একসঙ্গে তিনজনকে বিয়ের শর্তে বিপাকে বর!

## ব্যক্তিগত গাড়িতে চড়ে ভিক্ষা!

##  মেয়রের সাথে কুমিরের বিয়ে!(ভিডিওসহ)

##  শিশুর পর্বতারোহী কৌশল (ভিডিও) !


প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G