সিঁথির জামিন, মুকুলের নামঞ্জুর

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ৭:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:

mukul-shithiনারী নির্যাতনের মামলায় সাংবাদিক রকিবুল ইসলাম মুকুলের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এদিকে তার কথিত প্রেমিকা মেহেরুন বিনতে ফেরদৌস সিঁথি জামিন পেয়েছেন।

সোমবার আদালতে মুকুল ও সিঁথির জামিনের জন্য আবেদন জানান তাদের আইনজীবী। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম শামসুল আরেফিন সিঁথির আবেদন মঞ্জুর করেন। তবে মুকুলের আবেদন নামঞ্জুর হয়ে যায়। জামিন আবেদনের ওপর শুনানি করেন মুকুল-সিঁথির আইনজীবী গোলাম মোস্তফা খান। জামিনের বিরোধিতা করেন অ্যাডভোকেট কাজী নজীবউল্লাহ হিরু। মামলা সূত্রে জানা যায়, সিঁথির সঙ্গে পরকীয়ায় জড়িয়ে সাংবাদিক স্ত্রী দৈনিক জনকণ্ঠ পত্রিকার জ্যেষ্ঠ প্রতিবেদক নাজনীন আক্তার তন্বীর ওপর নির্যাতন করেন রকিবুল ইসলাম মুকুল।

২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর একমাত্র মেয়ে চন্দ্রমুখী মারা যাওয়ার পর শোকে তিনি পাঁচতলা থেকে লাফ দিয়ে পড়ে গুরুতর আহত হন। এরপর দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। পরে চিকিৎসকদের পরামর্শে আবার তারা দুজন সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন। কিন্তু এর মধ্যে সিঁথির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন মুকুল। এ নিয়ে কথা বললে স্বামী মুকুল বিভিন্ন সময়ে তন্বীকে অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিকভাবে নির্যাতন করেন। মুকুল তাকে কয়েকবার নির্যাতন করার সময় তার আর্তনাদ মোবাইল ফোনে সিঁথিকে শুনিয়েছেন বলেও অভিযোগ করেন তন্বী। একবার রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা বাসা থেকে তন্বীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এর কিছুদিন পর তার দ্বিতীয় কন্যার জন্ম হয়। কিন্তু সন্তানের জন্মের পর কখনোই খোঁজ নিতেন না মুকুল। তন্বীর অভিযোগ, বিভিন্ন সময়ে মুকুল তার কাছ থেকে যৌতুকের জন্য টাকাও নিয়েছেন।

উল্লেখ্য, গত ২৫ জুন স্বামী মুকুল ও সিঁথির বিরুদ্ধে নারী নির্যাতন ও যৌতুকের অভিযোগে মামলা দায়ের করেন নাজনীন আক্তার তন্বী । এরপর গত ২৬ জুন দিবাগত রাতে মুকুলকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ২৭ জুন আদালতের নির্দেশে তাকে এক দিনের রিমান্ডে নেন মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই মাসুদ পারভেজ। ২৮ জুন রিমান্ড শেষে মুকুলকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G