নারী পাচারকারীসহ আটক ৫

প্রকাশঃ জুলাই ৭, ২০১৫ সময়ঃ ১১:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

hancupরাজধানীর উত্তরা থেকে আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের ৩ নারীসহ ৫ জনকে আটক করেছে র‌্যাব। এসময় নয় নারীকে উদ্ধার করা হয়। জব্দ করা হয় ১৯৫টি পাসপোর্ট

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ লতিফ (৪৫), মোহাম্মদ শহিদুল (৪৪), শিল্পী আক্তার (২২), ইমা আক্তার মৌসুমী (১৯) ও রিনা বেগম (৩০)।

র‍্যাব-২-এর অপারেশন অফিসার সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মারুফ আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে উত্তরার কামারপাড়ায় একটি ফ্ল্যাটে এএসপি মিজানুর রহমানের নেতৃত্বে র‍্যাব-২ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। এ সময় ওই ফ্ল্যাট থেকে বিভিন্ন বয়সের নয় নারীকে উদ্ধার এবং ১৯৫টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। তাঁদের এ মুহূর্তে র‍্যাব-২-এর কার্যালয়ে রাখা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G