বৃহস্পতিবার পর্যন্ত গ্রিসকে সময় দিল ইউরোজোন

প্রকাশঃ জুলাই ৮, ২০১৫ সময়ঃ ৮:৫৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৮ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

greceঋণ সঙ্কট সমাধানে নতুন একটি প্রস্তাব উপস্থাপনের জন্য গ্রিক সরকারকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে ইউরোজোন নেতারা।

ব্রাসেলসে মঙ্গলবার ইউরোজোন নেতাদের জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর বিবিসি বাংলার।

জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মের্কেল বলেন, ‘গ্রিক সরকারের দেওয়া প্রস্তাবটি আগামী রবিবার ইউরোপীয় ইউনিয়নের সম্মেলনে উত্থাপন করা হবে।’

ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বলেন, ‘গ্রিসের জন্য এটিই সর্বশেষ বেঁধে দেওয়া সময়সীমা এবং এটি ইউরোজোনের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।’

তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘আগামী পাঁচদিনের মধ্যে গ্রিসকে ঋণ সঙ্কটের একটি সমাধান খুঁজে বের করতে হবে নতুবা একটি বেদনাদায়ক পরিণতি মেনে নিতে হবে।’

গ্রিসের দেউলিয়াত্ব এবং গ্রিক ব্যাংকিং ব্যবস্থার ধসের ফলাফল পুরো ইউরোপকেই প্রভাবিত করবে বলেও উল্লেখ করেন ডোনাল্ড টাস্ক।

এদিকে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্যঁ-ক্লদ ইয়ুংকার বলেন, ‘যে কোনো পরিণতির জন্যই ইউরোপিয়ান কমিশন প্রস্তুত।’

গ্রিসের ভোটাররা ঋণ সঙ্কট মোকাবেলায় আন্তর্জাতিক প্রস্তাবের ওপর ‘না’ ভোট দেওয়ার পর ইউরোজোন নেতারা আশা করেছিল মঙ্গলবারেই গ্রিস একটি নতুন প্রস্তাব পেশ করবে।

কিন্তু নতুন কোনো প্রস্তাব না আসায় তারা গ্রিসকে বৃহস্পতিবার পর্যন্ত সময় বেঁধে দিল।

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G