রাতে কম ঘুমিয়েও সতেজ থাকার উপায়

প্রকাশঃ জুলাই ১২, ২০১৫ সময়ঃ ৭:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১০ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট,প্রতিক্ষণ ডট কম:

সতেজরাতে ভালো ঘুম না হলে সারা দিনটা কাটে অস্বস্তিতে। সারাদিন থাকে ঘুম ঘুম ভাব, মেজাজও থাকে খিটখিটে। পরদিন সকালে চোখ ফোলা ও লালচে ভাব, ঢুলু ঢুলু চোখের পাতা, চোখের নিচে কালিসহ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়।

যাদেরকে বাধ্য হয়েই রাতে একটু দেরি করে শুতে হয় সম্প্রতি তাদের জন্য সুখবর নিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রের একদল গবেষক। তারা বলছেন, গভীর রাতে জাগলে না খেয়ে থাকা ভালো। এতে কম ঘুমানোর ফলে নেতিবাচক প্রভাব পড়ে না।

গবেষণায় দেখা গেছে, গভীর রাতে জেগে থাকার সময় কম খেলে অপর্যাপ্ত ঘুমের কারণে মনোযোগের ঘাটতি হওয়ার সম্ভাবনা কমে। গবেষণার প্রধান লেখক ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার ডেভিড ডিঙ্গিস বলেন, “রাতে ঘুম না হলে প্রাপ্ত বয়স্করা অন্তত অতিরিক্ত ৫০০ ক্যালরি গ্রহণ করেন।”

ডিঙ্গিস আরও বলেন, “আমাদের গবেষকরা দেখতে পেয়েছেন, রাতে বাড়তি ক্যালোরি গ্রহণ করা থেকে বিরত থাকলে কম ঘুমের কারণে ‘নিউরোবিহেভিয়ারাল’ সমস্যা থেকে রেহাই পাওয়া যায়।”

গবেষণার জন্য ২১ থেকে ৫০ বছর বয়সি ৪৪ জন অংশগ্রহণকারীর উপর গবেষণা চালানো হয়। দিনের বেলায় তাদেরকে নিয়ন্ত্রণহীন ভাবে খাবার ও পানীয় গ্রহণ করতে দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে টানা তিন রাত মাত্র চার ঘণ্টা ঘুমানোর সুযোগ দেওয়া হয়।
চতুর্থ রাতে ২০ জন অংশগ্রহণকারীকে খাবার ও পানীয় গ্রহণ চালিয়ে যেতে দেওয়া হয়। আর অন্যদের রাত ১০টার পর থেকে ভোর চারটায় ঘুমানোর আগ পর্যন্ত শুধু পানি পান করতে দেওয়া হয়। গবেষণায় দেখা যায়, যারা গভীর রাতে না খেয়ে থেকেছেন তারা ‘রিঅ্যাকশন টাইম’ পরীক্ষায় অন্যদের তুলনায় ভালো ফল করেছেন।

প্রতিক্ষণ/এডি/ পাভেল

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G