প্লুটো পরিদর্শন করলো নাসার মহাকাশযান (ভিডিও)

প্রকাশঃ জুলাই ১৫, ২০১৫ সময়ঃ ১১:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

প্লুটো‘প্লুটো’র পাশ দিয়ে সফলভাবে নাসার মহাকাশযান উড়ে গেছে বলে দাবি করেছে নাসা’র বিজ্ঞানীরা ।

নয় বছর ধরে প্রায় ৫০০ কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ প্লুটোকে প্রথমবারের মত পরিদর্শন করেছে মহাকাশযান ‘নিউ হরাইজন’।

নিউ হরাইজন নাসা’র বিজ্ঞানীদের সাথে যোগাযোগ স্থাপনে সক্ষম হয়েছে। প্রতি সেকেন্ডে ১৪ কিলোমিটার বেগে প্লুটোর পাশ দিয়ে উড়েছে মহাকাশযানটি। বিজ্ঞানীরা বলছেন, খুব দ্রুত এবং ভালোভাবেই প্লুটোর কাছে পৌঁছায় নিউ হরাইজন।

যাত্রা শুরু করার পর বহু দূর থেকেই একের পর এক প্লুটোর ছবি পাঠিয়ে আসছে যানটি। তবে দূর থেকে পাঠানো ছবিগুলো স্পষ্ট ছিল না। মহাকাশযানটি গ্রহের যত কাছে গেছে ততই স্পষ্ট হয়ে উঠেছে ছবিগুলো।

আগামীতে আরো বেশি ছবি ও নতুন নতুন তথ্য পাওয়ার আশা করছেন বিজ্ঞানীরা।

বিজ্ঞানীরা আশা করছেন, এই মহাকাশযান প্লুটো সম্পর্কে এমন সব তথ্য সংগ্রহ করতে পারবে যাতে সৌরজগতের প্রান্ত সম্পর্কে মানুষের ধারণাই বদলে যাবে। ।

প্লুটোর রঙ এতদিন মনে করা হত নীল, কেউ কেউ আবার বলেছেন এর রঙ সাদা। দেখা গেল প্লুটোর রঙ লাল। আর অবাক করা কথা হল প্লটোর ছবিতে দেখা গেল তাতে ‘খোদাই’ করা আছে লাভ সাইন বা হার্ট সাইন, হৃদয় চিহ্ণ। প্লুটোর ছবি চাক্ষুষ করে সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড়। অনেকেই বলছেন, প্লুটোতেও ভগ্ন হৃদয়। আয়তনে পৃথিবীর চাঁদের থেকে প্লুটো পাঁচগুণ ছোট। তবে যতটা মনে করা হয়েছিল তার চেয়ে বড় প্লুটো।

 

 

প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G