রাজধানীতে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

প্রকাশঃ জুলাই ১৯, ২০১৫ সময়ঃ ২:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

lashঢাকার মিরপুর-১০ নম্বরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) বেলা ১২টার দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে মিরপুর মডেল থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ নওশের জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মিরপুর-১০ নম্বরের রাব্বানী হোটেলের পেছনে ৫ নাম্বর লেনের ১নং বাড়ি থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তা জানা যায়নি। বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়ার জন্য স্বামী-স্ত্রী উভয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জান‍া যায়নি। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানা যাবে বলে ‍জানান এসআই নওশের।

পড়োটীক্ষ্ণ/এডি/মেহেদি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G