রাজন হত্যাঃ বাদল গ্রেফতার

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ১০:৪৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:০৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

রাজনসিলেটে শিশু সামিউল আলম রাজন (১৩) হত্যা মামলায় নিখোঁজ আসামি তাজ উদ্দিন আহমদ বাদল (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।বাদল এতদিন পলাতক ছিলেন।
শহরতলীর কুমারগাঁও এলাকার শেখপাড়া থেকে বুধবার রাত সাড়ে ১০টায় সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানা পুলিশ বাদলকে গ্রেফতার করে।
সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ রহমত উল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, গত ৮ জুলাই চোর অপবাদ দিয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যা করে ঘাতকরা।
রাজন হত্যা মামলার প্রধান আসামি মুহিত আলম আদালতে বুধবার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। এ নিয়ে দুই প্রত্যক্ষদর্শীসহ ছয়জন স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিলেন।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G