নৌকাডুবিঃ নিহত ৩

প্রকাশঃ জুলাই ২৩, ২০১৫ সময়ঃ ৮:১৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

kknnkknnনৌকাডুবিতে হবিগঞ্জের আজমিরীগঞ্জে মহিলা ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ঘরদাইর হাওরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ৪৩ জনকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, উপজেলার বিরাট এলাকার ইদ্রিস আলী (৫০), আমেনা বেগম (৩৫) ও তার দেড় বছর বয়সী শিশু জেহাদ মিয়া। আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর বখত চৌধুরী জানান, উপজেলার বিরাট থেকে কয়েকজন লোক বিকেলে একটি নৌকাযোগে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘাগরা গ্রামে মালিকের দরগাহে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নৌকাটি ঘরদাইর হাওরে পৌঁছলে অতিরিক্ত যাত্রীবোঝাই ও ঝড়ের কারণে হঠাৎ ডুবে যায়। এতে ইদ্রিস আলী (৫০), আমেনা বেগম (৩৫) ও দেড় বছর বয়সী শিশু জেহাদ মিয়া নিহত হয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান ওসিসহ থানার পুলিশ সদস্যরা। পরে তারা ঘটনাস্থলে গিয়ে ৪৩ জনকে জীবিত উদ্ধার করে। তবে কেউ নিখোঁজ রয়েছে কি না তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছেনা। প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G