রাজন হত্যা : আটক আরও ১ জন

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ১০:০৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rajonসিলেটের কুমারগাঁও এলাকায় শিশুসামিউল আলম রাজন (১৩) হত্যা মামলায় জড়িত সন্দেহে আয়াজ আলী (৪৫) নামে আরও এক জনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। শুক্রবার রাত দেড়টার দিকে কুমারগাঁও এলাকার শেখ পাড়া থেকে তাকে আটক করা হয়। আলোচিত ওই হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত মোট ১৩ জনকে আটক করা হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, থানা পুলিশের সহোযগীতায় ডিবি পুলিশ শেখ পাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজন হত্যার সঙ্গে জড়িত থাকার সন্দেহে তাকে আটক করে।

এদিকে চাঞ্চল্যকর এ হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার কারনে সিলেট মেট্রোপলিটনের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি- তদন্ত) মো. আলমগীর হোসেনকে ক্লোজড ও উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও জাকির হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G