গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় নিহত ৭

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

নিহতগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ভাটিয়াপাড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে শনিবার সকাল ১১টার দিকে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে হয়। এই ঘটনায় নিহত হয় সাতজন, আহত হয় আরো দশজন ।

কাশিয়ানী থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, উপজেলার ব্যাশপুর থেকে গোপালগঞ্জগামী সাগর পরিবহনের একটি লোকাল বাসের সঙ্গে কাওড়াকান্দী ফেরিঘাট হয়ে ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই একজন ও হাসপাতালে নেওয়ার পর আরও ছয়জন মারা যান। এছাড়া আরও দশজন কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G