রিকশা ভাড়া ২৫ হাজার টাকা!

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ১১:১৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:১৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

circus
অক্সফোর্ড সার্কাসের একটি রাস্তা

মাত্র এক মাইল রিকশা চালিয়ে যাত্রীদের কাছ থেকে ২০৬ পাউন্ড (যা বাংলাদেশী টাকায় প্রায় ২৫ হাজার টাকা।) নেওয়ার অভিযোগ উঠেছে একজন রিকশা চালকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে লন্ডনে। ব্রিটিশ সংবাদপত্র ইভনিং স্ট্যান্ডার্ড এই খবরটি দিয়েছে।

খবরটি প্রকাশ করার সময় পত্রিকাটি ১টি ভিডিও প্রকাশ করে যাতে দেখা যায়, আরোহীদের কাছ থেকে চালক এই পরিমাণ অর্থ দাবী করছে লন্ডন শহরের মাঝখানে অক্সফোর্ড সার্কাস থেকে মার্বেল আর্চ পর্যন্ত রিকশায় করে যাওয়া এই যাত্রীরা ছিলেন ১ জন নারী ও তার অল্পবয়সী ছেলে। তারা বিদেশী পর্যটক।

এই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে সেখান দিয়ে যাওয়ার সময় একজন পুলিশ রিকশা চালককে জিজ্ঞেস করছেন এতোটুকু রাস্তার জন্যে দুশো পাউন্ড দাবী করছেন কেন। পুলিশের কথায় চালক কান দেয়নি। বরং জবাব ছিলো তার দাম বা প্রাইস লিস্ট এরকমই। এবং অর্থ ফেরত দিতেও তিনি অস্বীকৃতি জানান।

আরোহী ছেলেটিকে ভিডিওতে বার বার চালকের কাছে একশো পাউন্ড ফিরিয়ে দেওয়ার দাবি করতে দেখা যায়।

ভিডিওটি যিনি ধারণ করেছেন এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন বলে জানান। তিনি বলেন, লন্ডনের রাস্তায় ১৬ বছর ধরে ক্যাব চালাচ্ছেন তিনি। বলেছেন, এটুকু পথের জন্যে বড়জোর সাত পাউন্ড নেওয়া যেতো।

তিনি বলেন, মহিলা যাত্রীটি ভালো করে ইংরেজি বলতে পারছিলেন না। রিকশা চালক জানেন যে পর্যটকরা ব্যাঙ্ক কার্ড ব্যবহার করে না। তাদের কাছে থাকে নগদ অর্থ। রিকশা চালক সেটারই সুযোগ নিয়েছে।

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G