গাজীপুরে ইয়াবা উদ্ধারঃ আটক ১

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ১২:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

yabaমাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা গাজীপুরে প্রায় পাঁচহাজার পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. ফরহাদ হোসেন জানান, রোববার রাতে গাজীপুর শহরের দক্ষিণ ছায়াবিথী এলাকার গোপন সংবাদের ভিত্তিতে একটি বাসায় অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো জানান, এসময় ওই বাসার ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে ৪ হাজার ৮০০ পিস ইয়াবা, নগদ ৩ লাখ ৮৯ হাজার ৯০০ টাকা ও ২টি মোবাইল সেটসহ নূরুল আমিন (২৫) নামে এক ইয়াবা ব্যবসায়িকে আটক করা হয়। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা থানার গোয়ালাপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। অভিযানকালে পলাশ চন্দ্র সরকার (২৮) নামে অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যান।

তিনি আরো জানান, ওই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম থেকে শুটকির বস্তায় করে ইয়াবা এনে গাজীপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। এ ব্যাপারে সোমবার জয়দেবপুর থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G