রাজধানীতে ছয় জেএমবি সদস্য আটক

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

nazmulরাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) নেতা আমির ফাহিমসহ ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার রাতে ও মঙ্গলবার সকালে তাদের আটক করে ডিবি দক্ষিণের একটি দল। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও লিফলেট জব্দ করে ডিবি পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এম এম জাহাঙ্গীর সরকার আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানিয়ে দেয়া হবে।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G