ট্রাক চাপায় টাঙ্গাইলে নিহত ৪

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ১০:০৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক,প্রতিক্ষণ ডটকম:

সড়ক-দুর্ঘটনাসিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুই ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে মহাসড়কের কালিহাতী উপজেলার চরভাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখেরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ও উত্তরবঙ্গগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।

এসময় চালকসহ দুইজন গুরুতর আহত হন। আহতদের টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কজনক বলে তিনি জানান।

প্রতিক্ষণ/এডি/সোলেমান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G