সকালের নাস্তায় নুডলস পায়েশ

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ৯:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

noodles-payeshনুডলস তো ঝাল খাবার হিসেবেই পরিচিত। ঝাল খাবার হিসেবে পরিচিত হলেও মিষ্টি স্বাদের পায়েশও কিন্তু তৈরি করা যায় এই নুডলস দিয়েই। এটা সকাল কিংবা বিকেলের নাস্তায় মজাদার খাবার হিসেবে তৈরি করতে পারেন। সুস্বাদু, আবার তৈরি করতে ঝামেলাও কম।

উপকরণ : পোলাওয়ের চাল আধা কাপ, দুধ ২ কেজি, চিনি ১ কাপ, নুডলস (সেদ্ধ) আধা কাপ, কিশমিশ ২ টেবিল চামচ, পেস্তা বাদাম কুচি ২ চা চামচ, মাওয়া (গ্রেট করা) আধা কাপ, জর্দার রং সামান্য, পানি পরিমাণমতো, চেরি ১ চা চামচ।

প্রণালি : প্রথমে নুডলস পানি ও সামান্য জর্দার রং দিয়ে সেদ্ধ দিন। অন্য পাত্রে চুলায় দুধ দিন। দুধ জ্বাল হলে তাতে চিনি ও পোলাওয়ের চাল দিয়ে দিন। ১৫ অথবা ২০ মিনিট পর চাল ফুটে গেলে তাতে নুডলস সেদ্ধ দিয়ে ৫ মিনিট রান্না করুন।

এবার কিসমিস, পেস্তাবাদা, গ্রেট করা মাওয়া দিয়ে মাঝারি আঁচে আবার ১০ মিনিট রান্না করুন। হয়ে গেল ঠান্ডা করে সার্ভিং ডিসে ঢেলে ফ্রিজে রাখুন। ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন মজাদার নুডলস পায়েস।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G