প্রতিবন্ধী শিক্ষার্থীদের চেক বিতরন

প্রকাশঃ জুলাই ৩০, ২০১৫ সময়ঃ ১২:৩৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৩৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Jewelদিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় গতকাল বিকেলে সমাজ সেবা দপ্তরের আয়োজনে প্রতিবন্ধি ভাতাভোগীদের মাঝে ভাতাবহি বিতরন ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরন করেন। এতে সভাপতিত্ব করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার আব্দুর রউফ মন্ডল ।

অনুষ্টানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফরহাদ হাসান চৌধুরী ইগলু বলেন, প্রতিবন্ধিরা সমাজের বোঝা নয় তারা আমাদের আপনজন তাদের অবহেলা না করে তাদেরকে বুকে জড়িয়ে নিয়ে ভালোবাসার মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে এবং আমাদের এলাকার মাননীয় জাতীয় সংসদ সদস্য বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর সার্বিক সহযোগিতা দিয়ে আসছেন যা এলাকার প্রতিবন্ধিরা সুফল পাচ্ছে।

অনুষ্ঠানে ৮৬ জন অস্বচ্ছল প্রতিবন্ধিদের মাঝে ৬হাজার টাকা করে মোট ৫লক্ষ ১৬হাজার টাকা ভাতাবহি প্রদান করা হয়,এবং ১০১জন প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে ৫লক্ষ ১০হাজার টাকার চেক বিতরন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, বোচাগঞ্জ উপজেলা আ”লীগের সভাপতি মোঃ আবু সৈয়দ হোসেন, সাধারন সম্পাদক মোঃ আফসার আলী,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিনুল হক,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমুন নাহার মুক্তি,কৃষি অফিসার মোঃ সফিকুল ইসলাম প্রমূখ।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G