রুবেলকে নিয়ে টেলিফিল্ম বানাচ্ছেন হ্যাপি

প্রকাশঃ জুলাই ৩১, ২০১৫ সময়ঃ ১০:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rrrrrrrrনিজের জীবনের প্রেম-কাহিনী নিয়ে টেলিফিল্ম তৈরি করতে চলেছেন নাজনিন আক্তার হ্যাপী। তিনি একথা নিশ্চিত করেছেন নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। হ্যাপী জানান, চলতি মাসের শেষের দিকে কাজ শুরু করবেন। চিত্রনাট্য লিখবেন তিনি নিজেই।

হ্যাপী জানান, আমার প্রেম কাহিনী নিয়ে একটি টেলিফিল্মি বানাব এই মাসের শেষ দিকে। যেখানে পুরো ঘটনা তুলে ধরবো। এখানে বানোয়াট কোন কাহিনী ব্যবহার করব না,আমার সাথে যা যা হয়েছে ঠিক তাই তাই দেখানো হবে। অনেক ঘটনা আছে যা কেউ জানে না। লেখা শুরু করব আগামিকাল থেকে। আমি নিজে এখানে অভিনয় করব।

রুবেলের চরিত্রে কে অভিনয় করবেন তা ঠিক করতে পারচ্ছেন না হ্যাপী। এ বিষয়ে তিনি বলেন, রুবেলের ভূমিকায় কে অভিনয় করবে এটা এখনো ঠিক করতে পারছি না। বাগেরহাটের লোকাল ভাষা জানে আর ক্রিকেট বোঝে এমন কাউকে লাগবে। আর খুব ভাল অভিনেতা হতে হবে যে রুবেলের চরিত্র তুলে ধরতে পারবে। সবচেয়ে বড় কথা হল এখানে আমি কিছুই লুকাবো না। এমনকি বেশিরভাগ লোকেশনও আসল লোকেশন দেখাব। এবং পোষাকের বিষয়টাও মিল রাখার চেষ্টা করব। কোন টিভি চ্যানেলের কথা ভাবছি না। অনলাইন রিলিজ করব। আমার লক্ষ্য হুবুহু সবকিছু তুলে ধরা।

যদি আসলেই এমন হয় তাহলে একটি বড় ধরনের চমক অপেক্ষা করছে বাংলাদেশী দর্শকদের জন্য। হ্যাপি-রুবেলের প্রেমকাহিনী দর্শক কিভাবে গ্রহন করে এখন সেটাই দেখার অপেক্ষা আমাদের।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G