ইবোলা প্রতিষেধকের সফল পরীক্ষা

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ১১:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

ebaloইবোলা প্রতিরোধে একটি প্রতিষেধকের সফল পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। এতে সফলতাও মিলেছে শতভাগ। শুক্রবার বিকেলে ব্রিটিশ বিজ্ঞান সাময়িকী ল্যানসেটে এ ফল প্রকাশিত হতে যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (ডব্লিউএইচও) বলছে, ভ্যাক্সিনটি যথাযথ কাজ করলে পৃথিবী থেকে ইবোলার বিদায় নিতে আর বেশি দেরি নেই। ইবোলা মহামারীতে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত ও মারা যাওয়া ঘটনা ঘটেছে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে। তাই এখানেই পরীক্ষা চালানো হয়েছে ‘ভিএসভি-জেডইবিওভি’ নামের ওই প্রতিষেধকের। আর এতে দারুন সফলতাও মিলেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গিনিতে অত্যন্ত ঝুঁকিতে থাকা ৪ হাজার ১২৩ জনকে প্রতিষেধকটি দেওয়া হয়। এদের কেউই ইবোলা ভাইরাসে আক্রান্ত হননি। এছাড়া ইবোলা আক্রান্ত হওয়ার লক্ষণ প্রকাশ পেয়েছে এমন ৩ হাজার ৫২৮ জনকেও প্রতিষেধক দেওয়া হয়। এদের মধ্যে ১৬ জন পরবর্তীতে ইবোলা আক্রান্ত বলে ধরা পড়ে। বাকিরা ঝুঁকিমুক্ত বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে।

ডব্লিউএইচও’র প্রধান মার্গারেট চ্যান বলেছেন, মানবতার প্রয়োজনে এটা সত্যিকার অর্থেই দারুন অগ্রগতি। এমন একটি কার্যকর প্রতিষেধক বর্তমান ও ভবিষ্যতের ইবোলা মহামারী প্রতিহত করতে দারুন ভূমিকা রাখবে।

ডব্লিউএইচও’র হিসাবে, গিনি, সিয়েরা লিওন ও লাইবেরিয়ায় প্রায় ২৮ হাজার মানুষ ইবোলা আক্রান্ত হয়েছে এবারের মহামারীতে। এদের মধ্যে ১১ হাজারের বেশি মানুষ মারা গেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এখন পর্যন্ত প্রতিকারের ওষুধ আবিষ্কার না হওয়া ইবোলা মোকাবেলায় ‘ভিএসভি-জেডইবিওভি’-ই প্রথম নিবন্ধিত প্রতিষেধক হতে চলেছে।

প্রতিক্ষণ / এডি / সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G