চট্টগ্রামে মডেলসহ আটক ৩৮

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ১২:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

atokচট্টগ্রামের খুলশী থানাধীন অভিজাত খুলশী আবাসিক এলাকার একটি গেস্টহাউস থেকে নগরীর সুপরিচিত এক মডেলসহ ৩৮ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করে
খুলশী থানা পুলিশ আটককৃতদের মধ্যে ৩০ জন তরুণ এবং ৮ জন তরুণী।

আটককৃতরা হলেন চট্টগ্রামের সুপরিচিত মডেল মারিয়া জাহান (২২), তানিয়া আক্তার (২৩), সুমি আক্তার (২১), জেরিন আক্তার (২৩), নাজু আক্তার ( ২০), রুনা আক্তার ( ১৮) তন্বি আক্তার (২০), মেরী (১৮), হারুনুর রশীদ (৩০), হাবিব (২০), সুমন দাশ (৩১), ওয়াসিম বণিক ( ৩৭), মো. সৈয়দ ( ৩৫), জাবেদ হোসেন (৩২), লুৎফুর রহমান (৩৫) মো. জুয়েল (৩৩), কাউছার (৩৭), জামাল উদ্দিন ( ৩৫), নাছির (৩৫), ইফতেখার ( ৩০), নজরুল ইসলাম ( ২০), মো. তারেক (২৫), দীপন (৩২), আফসার (৩৩), রহিম ( ৪০), মো. লিংকন, রণজিৎ, আশোক, বেলাল হোসেন, জাফর আহমেদ, রাসেল, ফখরুল ইসলাম, সুব্রত দে, সাইফুর রহমান ও সাইফুল।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, দক্ষিণ খুলশীর মুনহিল গেস্টহাউসে অসামাজিক কার্যকলাপ চলছে- এমন অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় ৮ তরুণীসহ মোট ৩৮ জনকে আটক করা হয়।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে খুলশীর ওই গেস্টহাউসে অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছিল। নগরীর উঠতি মডেলসহ নানা পেশাজীবী নারীদের দিয়ে ওই গেস্টহাউসে দেহ ব্যবসা করানো হতো বলে অভিযোগ রয়েছে। শুক্রবার আটককৃত ৮ নারীর মধ্যে চট্টগ্রামের পরিচিত মডেল মারিয়া জাহানও রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশের নির্ভরযোগ্য সূত্র।

আটককৃতদের মধ্যে একজন নারী মডেল থাকার সত্যতা নিশ্চিত করে খুলশী থানার কর্তব্যরত কর্মকর্তা বলেন, ‘আটক মারিয়া জাহান নিজেকে মডেল বলে দাবি করেছেন।’

প্রতিক্ষণ / এডি / সজল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G