আট বছর পর ফিরলেন কানিজ

প্রকাশঃ আগস্ট ১, ২০১৫ সময়ঃ ১০:০১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০১ অপরাহ্ণ

তততততততততত
এক সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কানিজ সুবর্ণা দীর্ঘ আট বছর পর  অ্যালবামের জন্য কাজ করলেন। এই মিক্সড এলবামের ‘সাড়া দাও না’-শিরোনামের একটি গানে কণ্ঠ দিলেন এই নন্দিত কণ্ঠশিল্পী ।

ডিজে রাহাতের সংগীতায়োজনে গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। ৩১ জুলাই দুপুরে দিলু রোডের গায়েন বাড়ি স্টুডিওতে এই গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

চলতি বছরের শেষ দিকে ‘ডিজে রাহাত উইথ স্টারস’ শিরোনামে একটি মিশ্র অ্যালবাম বের হবে আশা করা যায়। এতে থাকবে গানটি। এলবাম রিলিজের আগেই গানটির মিউজিক ভিডিও সম্পন্ন হবে বলে জানা গেছে। কিছুদিনের মধ্যেই এই মিউজিক ভিডিও তৈরির কাজ শুরু হবে।

গানটি প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘কানিজ আপুকে দিয়ে একটি গান করানোর পরিকল্পনা ছিলো। কিছুদিন আগে গানটি তৈরি করে তার কাছে আমি পাঠাই। তিনি গানটি খুব পছন্দ করেন। কনসার্টের দর্শক-শ্রোতার কথা মাথায় রেখে গানটি সাজানো হয়েছে।’

২০০৭ সালে সর্বশেষ অডিওতে কানিজের গাওয়া নতুন গান প্রকাশিত হয়। মাঝে অবশ্য এস আই টুটুলের সঙ্গে ‘মাটির ঠিকানা’-ছবির একটি গান গেয়ে নিজেই এতে অভিনয় করেন তিনি।

কানিজ সুবর্ণা হামিন আহমেদকে বিয়ে করেছেন ও হয়েছেন সন্তানের মা। সব মিলিয়ে ঘর-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G