‘২০তম বিবাহবার্ষিকী’তে হাসপাতালে ওমর সানি-মৌসুমি

প্রকাশঃ আগস্ট ২, ২০১৫ সময়ঃ ৩:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৮ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক

20তারকা দম্পতি ওমর সানি-মৌসুমির শুভদিন আজ। আজ তাদের ২০তম বিবাহবার্ষিকী। দেখতে দেখতেই কেটে ১৯ বছর পেরিয়ে গেছে তাদের। ১৯৯৬ সালের ২ আগস্ট ভালোবেসে সংসার বাঁধেন তারা। । কিন্তু অন্য বছরের মতো এবারের বিবাহবার্ষিকীতে তাদের মন ভালো নেই। কারণ তাদের পুত্র সন্তান অসুস্থ।

ছেলে স্বাধীন তিনদিন ধরে অসুস্থ। মাইগ্রেন সমস্যায় তাকে ভর্তি করা হয়েছে উত্তরার লুবনা হাসপাতালে। সিটিস্ক্যান করা হয়েছে। আপাতত একটু ভালো। তবে এখনো হাসপাতালে। আজ বিকেলে বাসায় ফিরার কথা।

মৌসুমী-ওমরসানীর সংসার জীবনে ২০ বছরে পা দিলেন । তাদের সংসার আলো করে আছে দু সন্তান ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।

বাবা-মার পথ ধরে এরই মধ্যে মিডিয়ায় অভিষেক হয়েছে স্বাধীনের। মাত্র ১৭ বছর বয়সেই বানিয়ে ফেলেছেন টেলিছবি ‘ডেসটিনেশন’। আর ফাইজা ব্যস্ত আছে পড়াশোনা নিয়ে। গত বছরের বিবাহবার্ষিকীটা বেশ জমজমাট ছিলো। রাতে বারবিকিউ পার্টি হয়েছিলো। এতে যোগ দিয়েছিলো পরিচালক সোহানুর রহমান ও তার পরিবার। সবাই মিলে চলে গিয়েছিলেন মিরপুর ১০ নাম্বারের বাংলো বাসায়। এই পরিকল্পনার বেশিরভাগই এসেছিলো পুত্র সন্তান স্বাধীনের মাথা থেকে।

কিন্তু এবারের পরিস্থিতিটা সম্পূর্ন অন্যরকম। গেল কয়েকদিন ধরেই হাসপাতালে ছেলের পাশে থেকেছেন ওমরসানি-মৌসুমী। বলা চলে এবারের বিবাহবার্ষিকীটা হাসপাতালেই কাটলো। দিনটি নিয়ে ঢাক ঢাক গুড় গুড় না করলেও কাছের মানুষরা কিন্তু ভোলেননি। তাইতো হাসপাতালেই শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন অভিনয়শিল্পী মিশা সওদাগর।

এ প্রসঙ্গে ওমর সানি গণমাধ্যমকে বললেন, ‘কাল রাত বারেটায় ফারদিনকে নিয়ে আমরা হাসপাতালেই ছিলাম। আমাদের মুখে হাসি ফোটাতে হাসপাতালেই চলে আসে বন্ধু মিশা সওদাগর। আমাদের জন্য দোয়া করবেন সবাই।’

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G