জামায়াত নেতার জানাজায় যুবলীগের হামলা

প্রকাশঃ আগস্ট ৪, ২০১৫ সময়ঃ ৮:২৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hamlaঢাকা মহানগর জামায়াতে ইসলামীর নেতা ও বাড্ডা থানার সাবেক আমীর অধ্যক্ষ হারুন অর রশিদ-এর নামাজের জানাজায় হামলা চালিয়েছে এই এলাকার স্থানীয় যুবলীগের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বাড্ডার শাহাজাতপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বাড্ডার শাহজাদপুরে জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ হারুন অর রশিদের জানাজায় অংশগ্রহণ করতে আসা মুসল্লিরা যুবলীগের কর্মী বাবুলকে গণধোলাই দেয়।এ কারণে নামাজ শুরুর আগে বাবুলের নেতৃত্বে কয়েকজন যুবলীগ কর্মী এ হামলা চালায় ।

এসময় যুবলীগ নেতাকর্মীরা দুইজন মুসল্লিকে ধরে নিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে এবং একজনকে তারা মারধর করেছে বলেও জামায়াত নেতারা অভিযোগ করেন।

পরবর্তীতে পুলিশ এসে ঘটনাস্থল নিয়ন্ত্রেণ আনেন এবং যানা যায় যে, পুলিশ হামলাকারীদের আটক না করে ৫ মুসল্লিকে আটক করে নিয়ে যায়।

প্রতিক্ষণ / এডি / দাউদ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G