ভারতে ট্রেন লাইনচ্যুতঃ নিহত ২৪

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৩:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

train indiaভারতের মধ্য প্রদেশের হারদায় দুটি ট্রেন লাইনচ্যুত হয়ে নদীতে পড়ে গেছে। এর ফলে ২৪ জনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে তিন শতাধিক যাত্রীকে।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বানারসি থেকে মুম্বাই রেলপথের হারদায় একটি সেতু পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পশ্চিমাঞ্চলের কেন্দ্রীয় রেলওয়ের জনসংযোগ কর্মকর্তা পীযুষ মাথুর জানান, এ দুর্ঘটনায় কাময়ানি এক্সপ্রেসের সাতটি বগি এবং জনতা এক্সপ্রেসের একটি ইঞ্জিনসহ তিনটি বগি বিচ্ছিন্ন হয়েছে।

এ ঘটনায় নিহতদের পরিবাবরকে ২ লাখ টাকা এবং গুরুতর আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা দিয়েছে দেশটির রেলপথ মন্ত্রণালয়।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G