হানিফ পরিবহনের মালিকের জামিন মঞ্জুর

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৭:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

hanifহানিফ পরিবহনের মালিকের নাম মো. কফিল উদ্দিন। নাশকতার দুই মামলায় হানিফ পরিবহনের মালিকের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভুঁঞা তার জামিন মঞ্জুর করেন। দীর্ঘ দিন ধরে তিনি বিএনপির রাজনীতির সাথে জড়িত।

এদিন তিনি আত্মসমর্পণ করে আদালতে জামিনের আবেদন করেন। আদালত তার জামিনের প্রার্থনা মঞ্জুর করেন। তার পক্ষে আইনজীবী ছিলেন জয়নাল আবেদীন মেজবাহ। এ বছরের শুরুর দিকে বিএনপির ডাকা হরতাল চলাকালীন সময়ে রাজধানীর বিমান বন্দর এলাকায় নাশকতা ও ভাঙচুড়ের অভিযোগে পুলিশ তার বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G