যুবলীগের নেতা খুন

প্রকাশঃ আগস্ট ৮, ২০১৫ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

khonনোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার দেওটি ইউনিয়ন যুবলীগের নেতা মিলন সরকারকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার মধ্যরাতে দেওটি ইউনিয়নের মুহুরীগঞ্জ বাজারের কাছে এ হত্যাকাণ্ড হয়। নিহত মিলন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন।

সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়দেব বলেন, শুক্রবার রাত ২টার দিকে মিলন বাড়ির পাশের খালে মাছ ধরতে করতে যান। এর এক পর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। সকালে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পূর্ব শত্রুতার জের ধরে ওই যুবলীগ নেতাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলে জানান ওসি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G