দুর্বৃত্তের হামলায় টক শো প্রযোজক আহত

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৫ সময়ঃ ২:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

11006384_10152845583153800_6055823151055524661_n (1)দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন ইটিভির টক শো ‌’একুশের রাত’ এর প্রযোজক মাসুদুল হাসান রনি। এই হামালায় তিনি আহত হয়েছেন।

শনিবার বিকেলে পুরান ঢাকার শিংটোলা গলি এলাকায় এই ঘটনা ঘটে।

রনি সাংবাদিকদের জানান, বিকেল ৪টার দিকে পুরান ঢাকার শিংটোলা গলি থেকে বের হবার সময় ৩/৪ জন লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে তার রিক্সার গতিরোধ করে। দুর্বৃত্তরা তাকে আঘাত করার সাথে সাথে তিনি দুইজনকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে রিক্সা থেকে লাফ দিয়ে দৌড়ে মেইন রাস্তার দিকে ছুটে যান। সেই সময় একজন তার পিঠে লোহা বা ধারালো কিছু দিয়ে আঘাত করে। এতে তিনি আহত হন এবং তার পিঠ কেটে যায়। এর পর তারা রনির পিছে কিছু দুর এসে গালি গালাজ করতে করতে আবার গলির ভিতর চলে যায়। রনি প্রাণভয়ে আরেকটি রিক্সা নিয়ে দ্রুত গুলিস্থানের দিকে চলে যান। এরপর কারওয়ান বাজার গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন।

প্রতিক্ষন/এডি/ ইম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G