প্রেসক্লাবের মনোনয়ন পেল ৭৯৫ জন সাংবাদিক

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ১:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

press clubজাতীয় প্রেসক্লাবে নতুন সদস্য নির্বাচনের জন্য ৭৯৫ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।

সোমবার রাত ১১টায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার ব্যবস্থাপনা কমিটির সভায় ৭৯৫ জন নতুন সদস্যকে নির্বাচনের জন্য প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মনোনয়ন পাওয়া কোনো সদস্যদের ব্যাপারে জাতীয় প্রেসক্লাবের সদস্যদের কোন বক্তব্য থাকলে তা আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে সাধারণ সম্পাদক বরাবর জানানোর জন্য বলা হয়েছে।

উল্লেখ্য, ৭ আগস্ট প্রথম দফায় জাতীয় প্রেসক্লাবের ১০১ জন সদস্য নির্বাচিত করা হয়।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G