চীনে ভূমিধসে নিখোঁজ ৪০

প্রকাশঃ আগস্ট ১২, ২০১৫ সময়ঃ ১১:০৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

chnaচীনের উত্তরাঞ্চলীয় শানজি প্রদেশের শাংলুও নগরে ভূমিধসে ৪০ জন নিখোঁজ হয়েছে। মঙ্গলবার মধ্যরাতের পর একটি খনি কোম্পানির আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। খবর এএফপির।

ওই নগরের স্থানীয় সরকারি সূত্র জানায়, ভূমিধসে খনির কর্মীদের থাকার ১৫টি ডরমিটরি (থাকার বড় ঘর) ও তিনটি আবাসিক ভবন মাটিতে দেবে যায়।

ভূমিধসে আহত এক ব্যক্তি বলেন, ভারী বর্ষণের কারণে উদ্ধার অভিযানে বাধাগ্রস্ত হচ্ছে।

এছাড়া দেশটির আবহাওয়া অধিদপ্তর বলছে, চীনে বর্তমান বর্ষা মৌসুম চলায় খারাপ আবহাওয়া বিরাজ করছে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G