বিস্ফোরণে দগ্ধ ছাত্রীর মৃত্যু

প্রকাশঃ আগস্ট ১৩, ২০১৫ সময়ঃ ১১:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৪ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

demcরাজধানীর কলাবাগানের সেন্ট্রাল রোডে গ্যাস পাইপ বিস্ফোরণে একজন ছাত্রী দগ্ধ হন।দগ্ধ ছাদিকুরন্নাহার পান্না আক্তার (২৮) মারা গেছেন। বুধবার রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ছাদিকুরন্নাহার পান্না নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার লামাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন।

ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. পার্থশঙ্কর পাল জানান, তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল।

এ ঘটনায় ছাদিকুরন্নাহার পান্না আক্তার সহ একই পরিবারের আরও দুইজন দগ্ধ হন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেন্ট্রাল রোডের হাতিরপুলের ১১৪ নম্বর বাসার ছয়তলায় ৮ আগস্ট সকাল সাড়ে ৭টায় এ দুর্ঘটনা ঘটে। অন্য দগ্ধরা হলেন- ফজলুর রহমান (৪৫) ও তার ভাগ্নে দেলোয়ার হোসেন (২৬)।

প্রতিক্ষণ/এডি/এফজে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G