ইরাকে আইএসের হামলা : নিহত ৬৭

প্রকাশঃ আগস্ট ১৪, ২০১৫ সময়ঃ ১০:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

iraqআবারো ইরাকের শিয়া সম্প্রদায়ের উপর হামলা চালাল ইসলামিক স্টেট (আইএস)। বৃহস্পতিবার সকালের রাজধানী বাগদাদের সাডর শহরের জামিলা বাজারে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটায় আইএস। এ ঘটনায় নিহত হয়েছেন ৬৭ জন এবং আহতের সংখ্যা দেড় শতাধিক।

আইএস এই হামলার দায় স্বীকার করেছে। নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই জঙ্গি গোষ্ঠী হুমকি দিয়ে লিখেছে, শিয়া মুসলিমদের উপর আরো বড় আক্রমণ আসতে চলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাজার খোলার কিছু ক্ষণের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। প্রতি বৃহস্পতিবার জামিলা বাজারে বড় হাট বসার কারণে মানুষও ছিল অনেক বাজারে।

আইএস তাদের বার্তায় আরো জানিয়েছে, ওই বাজারে আজকের দিনে শিয়া মুসলিমদের ভিড় থাকে বলেই হামলার জন্য বিশেষ করে এই দিনটিই তারা বেছে নিয়েছিল।

হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত নিহতের সংখ্যা ৬৭। আহত কমপক্ষে ১৫২। তবে নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরক বোঝাই একটি ট্রাকের মাধ্যমে হামলা চালিয়েছে আইএস। ব্যস্ত সময় জিনিসপত্র আনা নেওয়ার জন্য প্রচুর ট্রাক ওই বাজারে এমনিতেই আসে। ফলে সেই ভিড়ে আলাদা করে বিস্ফোরক ভর্তি ট্রাককে শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G