কুমিল্লায় চলছে সকাল-সন্ধ্যা হরতাল

প্রকাশঃ আগস্ট ২০, ২০১৫ সময়ঃ ১১:৩২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

hartalকুমিল্লা-৫ সংসদীয় আসনের বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদের গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে দুই উপজেলা বিএনপি। গত মঙ্গলবার ঢাকায় শওকত মাহমুদকে গ্রেফতারের পরই পৃথকভাবে বুড়িচং-ব্রাহ্মনপাড়া উপজেলা বিএনপি হরতাল আহ্বান করে।

এদিকে হরতালে নাশকতা ঠেকাতে দুই উপজেলায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, হরতালে নাশকতা ঠেকাতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালের নামে কেউ নাশকতার চেষ্টা করলে পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G