আজকের জোকসঃ ২২ আগস্ট , ২০১৫

প্রকাশঃ আগস্ট ২২, ২০১৫ সময়ঃ ৮:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

jokes

 

জোকস – ০১ : উকিল ও সাক্ষী!

উকিল: দুর্ঘটনার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন?
প্রত্যক্ষদর্শী: হ্যাঁ।
উকিল: দুর্ঘটনাস্থল থেকে আপনি ঠিক কতটুকু দূরে ছিলেন?
প্রত্যক্ষদর্শী: ৪০ ফুট সাড়ে ছয় ইঞ্চি।
উকিল: হুমম্। এত নিশ্চিত হয়ে বললেন কী করে?
প্রত্যক্ষদর্শী: গজ ফিতা দিয়ে মেপে রেখেছিলাম।
উকিল: কেন?
প্রত্যক্ষদর্শী: কারণ, জানতাম, আপনার মতো কোনো একজন আমাকে এই প্রশ্নটা করবে!

 

জোকস – ০২ : নতুন ব্যাটসম্যান!

নতুন ব্যাটসম্যান ক্রিজে এলেন। নিজের গার্ডগুলো পরীক্ষা করে দেখলেন। একটু নড়েচড়ে শরীরটাকে চাঙা করে নিলেন। চারদিকে ফিল্ডারদের অবস্থানটাও একনজর ঘুরে দেখলেন। এরপর শূন্যে কয়েকবার ব্যাট হাঁকিয়ে আম্পায়ারকে জানালেন, সে তৈরি। আম্পায়ার বোলারকে বল করতে অনুমতি দিলেন। বোলার বলও করলেন এবং সোজা মিডল স্ট্যাম্প উড়ে গেল। তখন পেছন থেকে উইকেট কিপার বললেন, ‘কী লজ্জা! এত ভাব দেখানোর পর মাত্র এক বলেই স্ট্যাম্প উড়ে গেল।’ ব্যাটসম্যান তখন বললেন, ‘লজ্জা তোমাদেরই পাওয়া উচিত। একজন নতুন অতিথির সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেটা তোমাদের বোলার এখনো শেখেনি।

 

জোকস – ০৩ : কলিং বেল!

দূর থেকে এক লোক দেখলো ছোট্ট জনি লাফাচ্ছে!!!
একটু কাছে এসে দেখলো আসলে ছোট্ট জনি কলিং বেল চাপতে চেষ্টা করছে কিন্তু কলিং বেলের নাগাল পাচ্ছে না।
সে ভাবলো আহারে ছোট্ট জনি কতো কষ্ট করছে, একটু সাহায্য করি………
লোকটি ছোট্ট জনিকে বললো, ” আমি কি বেলটা চেপে দেব?”
ছোট্ট জনি বললো, “আচ্ছা দেন।”
যেই লোকটি বেল চাপলো তখন ছোট্ট জনি বললো, ” কাজ শেষ এইবার আমার সাথে দৌঁড়  দেন।

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G